আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে কাতার যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তিনি ২০২২ সালের অক্টোবর মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে ‘চব্বিশের জুলাই আন্দোলন’ সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, দেশ ছাড়ার চেষ্টা করায় শাহিন শেখকে ইমিগ্রেশন পুলিশ আটক করে এবং যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর শাহিন শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে রাজবাড়ীতে আনা হবে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied