বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

Megna Tv

২৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
 
 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু আলাদা মোটরসাইকেলে একই পথে যাচ্ছিলেন। ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী মোটরসাইকেল ও একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়।
 
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন এ বি এম আব্দুল্লাহ

#

এস আলমের গাড়ি সরানো-কাণ্ডে এবার সদস্যপদ হারালেন বিএনপির সেই ৩ নেতা

#

থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

#

ঢাকার লক্কড়-ঝক্কড় গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : কাদের

#

গজারিয়ায় চলন্ত বাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ কল

#

কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ কমিটি গঠন

#

রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে : প্রধানমন্ত্রী

#

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

বৃষ্টির পানিতে বেরিয়ে এলো অবিস্ফোরিত মর্টারশেল

Link copied