আকাশে ৩ বজ্রঝড়, আঘাত হানবে যেসব এলাকায়

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

অসহনীয় গরমের পর কয়েকদিনের বৃষ্টিতে বেশ স্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ফেসবুকে দেয়া পোস্টে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বয়ে যেতে পারে বলে জানান পলাশ।

ফেসবুক পোস্টে পলাশ লিখেছেন, ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বেলা পৌনে ১২টার পর থেকে দুপুর ৩টার মধ্যে এই বজ্রসহ বৃষ্টি ঢাকায় হানা দিতে পারে। এই সময়ের মধ্যে ঢাকা শহরের চার-পাশের সকল জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে। বিশেষ করে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়নগঞ্জ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরেক পোস্টে তিনি জানান, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে একটি এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একটি বজ্র-ঝড় অতিক্রম করছে। একইসঙ্গে অন্য একটি ঝড় খুলনা বিভাগে প্রবেশ করতে যাচ্ছে দুপুর ১২টার আগেই। প্রতিটি ঝড়ই নিজ-নিজ অবস্থান থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
তিনি আরও লিখেন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতিক্রম করা ঝড়টি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের উত্তর দিকের সব জেলা, সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে। পরে চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া ও উত্তর কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে অতিক্রম করে ঝড়টি আবারও চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে পারে।
 
চট্টগ্রাম, ও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে এটি বিকেল ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে মধ্য ও দক্ষিণ চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার ওপর দিয়ে এটি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।
 
এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অবস্থান করা ঝড়টি দুপুর ১২টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলো সম্পূর্ণ রূপে অতিক্রম করা শেষ করতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার ওপর দিয়ে এটি দুপুর ১টার মধ্যে অতিক্রম করতে পারে।
তিন নম্বর ঝড়টি খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে খুলনা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। বেলা সাড়ে ১১টার বিকেল ৫টার মধ্যে ঝড়টি ওইসব এলাকা অতিক্রম করতে পারে।

 
পোস্টে উল্লেখিত জেলার কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। 
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied