১৪৭টি প্রতিমা নিয়ে এবার খুলনায় দেখা মিলবে দেবী দুর্গার

Megna Tv

১৭ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

আগামী বুধবার মহালয়া অমাবস্যার মাধ্যমে হবে দেবীপক্ষের সূচনা। দেবী দুর্গার ১০টি রূপের দেখা মিলবে খুলনার ডুমুরিয়ার একটি মন্দিরে। মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ধর্ম গ্রন্থের বিভিন্ন কাহিনীও। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। মন্দিরের নিরাপত্তায় কড়া নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনা শহর থেকে ৩০ কিলোমিটার দুরে ডুমুরিয়ার খরসংঘ কালার বটতলা সার্বজনীন দুর্গামন্দির। প্যান্ডেলের মধ্যে সারিবদ্ধভাবে রাখা দেবদেবীর প্রতিমা।

MegnaTv 24

মন্দিরের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তাই এবার কিছুটা ব্যতিক্রমী আয়োজন। দেবি দুর্গার ১০ রূপের সাথে রাখা হয়েছে ১৪৭টি প্রতিমা। ফুটিয়ে তোলা হয়েছে রামায়ন, মহাভারত, গীতা ও পূরাণসহ বিভিন্ন ধর্মগ্রন্থের পৌরাণিক কাহিনী। প্রায় তিন মাস ধরে ভাস্করদের মেধা ও মননে তৈরি হচ্ছে এসব প্রতিমা।

অসমাপ্ত হলেও এসব দেবদেবী দেখতে দিনরাত মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্ত দর্শনার্থীরা। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জনসহ পুরো আয়োজনে থাকবে কড়া নিরাপত্তা।

খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা যমুনা নিউজকে বলেন, পূজার সময় এখানে প্রচুর ভিড় হবে। নারীদের তল্লাশি করতে আলাদা নারী কর্মী নিয়োগ করা হবে।

এবার খুলনায় ৯১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied