কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ কমিটি গঠন

Megna Tv

১১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
কুমিল্লায় বসবাসরত বাঙ্গড্ডা ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ। ছবিতে উপস্থিতির একাংশ

যেখানে দারিদ্র্যতা সেখানেই মানবতা, এই শ্লোগানে কুমিল্লায় বসবাসরত বাঙ্গড্ডা ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ।

 

আজ সোমবার কুমিল্লা নগরীর গোল্ডেন স্পুন কনভেনশন হল রুমে আয়োজিত ইফতার মাহফিল আলোচনা সভা শেষে আগামী ১ বছরের জন্য ১১ সদস্য উপদেষ্টা ও ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।  

 

কুমিল্লা শহরে বিভিন্ন পেশায় জড়িত বাঙ্গড্ডা ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা,  দারিদ্র্য বিমোচন নিজেদের মধ্যে সম্প্রীতি বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে নব গঠিত কল্যাণ পরিষদের অগ্রযাত্রা শুরু করেছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী,  ব্যাংকার চাকুরীজীবিসহ বিভিন্ন পেশায় জড়িত কুমিল্লা শহরে বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

এসময় তারা বলেন দির্ঘ ৫৪ বছর এই প্রথম কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ গঠন করে একটি মাইলফলক স্থাপন করেছেন। শুধু শহরে এসে নিজের পরিবার নয়, গ্রামের হত দরিদ্র অসহায়ের পাশে থেকে কাজ করা, শিক্ষার্থীদের কল্যাণে সুচিকিৎসা থেকে বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাবে সংগঠনটি।

 

অনুষ্ঠানের অতিথি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের সাবেক উপাধ্যক্ষ ডাক্তার জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, নিজ এলাকার মানুষকে সেবা দেয়া নিজের কাছে গর্বিত মনে করছি। আগামীদিনে আমাদের সন্তানদের আর্থিক মানুষিক ভাবে সার্বিক সহযোগিতার একটি মাধ্যমে হলো এই মিলন মেলা।

 

আরব বাংলাদেশ ব্যাংকের সাবেক ম্যানেজার ব্যাংকার মোঃ ইসরাফিল মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট সামছুল আলম মোহন, চলন কলেজের অধ্যক্ষ মোঃ আলী হোসেন মুজমদার, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কালাম, অধ্যক্ষ নুর রহমান খানসহ আরো অনেকে।

পরে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে ডাক্তার জাহাঙ্গীর আলম মুজমদারকে সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্স অফিসার ছালেহ আহাম্মদ মামুনকে সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংক বাঙ্গড্ডা শাখার ম্যানেজার মো: মামুনুর রশিদ মামুনকে অর্থ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied