কাপ্তাই হ্রদ থেকে বের হচ্ছে সেকেন্ডে ১ লাখ ৩০ হাজার কিউসেক পানি

Megna Tv

২৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
এখনও অনেক এলাকা ও বাসাবাড়িতে পানি রয়েছে

কমতে শুরু করেছে কাপ্তাই হ্রদের পানি। মঙ্গলবার সকাল থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট পাঁচ ফুট খুলে দিয়ে পানি ছাড়া হচ্ছে। এ ছাড়াও বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। সব মিলে হ্রদ থেকে এক লাখ ৩০ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলিতে যাচ্ছে।

পানি ছাড়ার ফলে তীব্র স্রোত ও জোয়ারের কারণে বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরি চলাচল। এতে রাঙামাটি-রাজস্থলী ও বান্দরবান সড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

এদিকে, সকালে শহরের শান্তিনগর, রসুলপুর ও রিজার্ভ বাজারসহ আশেপাশের এলাকার সড়ক এবং বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও অনেক এলাকা ও বাসাবাড়িতে পানি রয়েছে। অনেকে ত্রাণ না পাওয়া নিয়ে করছেন অভিযোগ। আবার কেউ বলছেন, ত্রাণ চাই না, দ্রুত কমিয়ে দেওয়া হোক হ্রদের পানি। পানিবান্দি থাকায় দুর্ভোগে আছেন কয়েক হাজার মানুষ। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।

শহরের রসুলপুরের বাসিন্দা মো. শাহ পরান বলেন, ‘গতকাল সন্ধ্যায় বাসায় এক ফুটের বেশি পানি ছিল। তবে সকালে ঘুম থেকে উঠে দেখি ৫-৬ ইঞ্চি পানি কমে আসছে। এভাবে পানি ছাড়া হলে আশা করি আজকের মধ্যে ঘরের সব পানি সরে যাবে।’

লংগদু উপজেলার বগাবচর ইউনিয়নের বাসিন্দা মো. মমিন মিয়া জানান, গত কয়েকদিন দ্রুত পানি বাড়ছিল। তবে গতকাল থেকে পানি বাড়া বন্ধ হলেও অনেক বাসাবাড়ি ও সড়ক এখনও ডুবে আছে। এমন পানি ২০০৭ সালের পরে আর হয়নি। এলাকার লোকজন গরু-ছাগল নিয়ে কষ্টে পড়েছেন। 

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকলসহ কয়েক উপজেলার প্রায় ১৭টি গ্রামের মানুষ এখনও পানিবন্দি রয়েছেন। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। যারা বাসাবাড়িতে আছেন তাদের ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহের জানান, বৃষ্টি ও উজান থেকে নেমে আসার পানির কারণে বাঁধের জলকপাট আড়াই ফুট থেকে বাড়িয়ে ধাপে ধাপে ৫ ফুট খোলা হয়েছে। এখন ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৩২ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। সব মিলে এক লাখ ৩০ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলিতে যাচ্ছে।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা কোতোয়ালি থানা পরিদর্শনে সেনাবাহীনির ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

#

বন্যার পানি বিশুদ্ধ করার উপায় কী?

#

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ২১ অস্ত্র, ২৭৫ গুলি উদ্ধার

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

গণভবনে লুট করা টাকা উদ্ধার

#

জাকারবার্গকে ‘খারাপ পরিণতির’ হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

#

এবার থাইল্যান্ডে শনাক্ত মাঙ্কিপক্স

#

অত্যাচার করবে এমন সরকার জনগণ চায় না: জামায়াতের আমির

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied