থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
থমথমে রাবি ক্যাম্পাস

কোটা সংস্কার আন্দোলনের জেরে থমথমে পরিবেশ বিরাজ করছে রাবি ক্যাম্পাসে। অবস্থায় আতঙ্কে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, চলমান কোটা ইস্যু নিয়ে গতকাল সারাদেশে ছয়জন নিহতের খবরে জীবনের অনিশ্চয়তায় ভুগছেন তারা। বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন। তাই আবাসিক হল ছেড়ে বাড়ি অথবা নিকটাত্মীয়ের বাসায় উঠবেন তারা

রাবি শিক্ষার্থী শিক্ষার্থী রেজওয়ান বলেন, ক্যাম্পাসের অবস্থা ভালো না। বাড়ি থেকে বাবা-মা বারবার ফোন দিচ্ছে। তাই ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। পরিস্থিতি ভালো হলে তারপর হলে ফিরবো।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের রামীম বলেন, কাল রাতে মেসে ছিলাম। সকালে হলে এসে জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আতঙ্কে দিন কাটানোর চেয়ে বাসায় চলে যাই। বাড়ি থেকেও কল দিচ্ছে। দুএকদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হলে ক্যাম্পাসে আসবো।

এদিকে মঙ্গলবার সারাদেশের মতো রাবিতেও সহিংসতা শুরু হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক . একরামুল ইসলাম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied