ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা-ভাঙচুর

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বিএনপির একাংশের নেতাকর্মীদের মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়ি বহরে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়।

শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, বোয়ালমারী উপজেলা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালী উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় আসে। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাকে বহন করা মাইক্রাবাসটিও ভাঙচুর করে।

তিনি দাবি করেন, হামলায় তার অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শামসুদ্দিন মিয়া ঝুনু এ হামলার জন্য নিজ দলীয় প্রতিপক্ষ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকদের দায়ী করেন।তবে এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম বলেন, আমি ও আমার কোনো সমর্থক হামলার সঙ্গে জড়িত নয়।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের বিক্ষোভ

#

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ

#

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

#

৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি শিশুর, আরও ১০ ফুট গর্ত খননের সিদ্ধান্ত

#

গফরগাঁওয়ে কিশোরকে প্রকাশ্যে গলাকেটে হত্যা

#

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

#

পিছিয়ে পড়া গ্রাম এখন মডেল ভিলেজ

#

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: সেই গৃহকর্মী গ্রেফতার

Link copied