সদর দক্ষিণ সোয়াগাজীতে বিএনপি'র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-০৬ (সদর দক্ষিণ ও লাকসাম) নির্বাচনী এলাকার সোয়াগাজী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এই সময় আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী, সাবেক কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর দক্ষিণ পৌরসভার পৌর প্রশাসক নুরুল ইসলাম নুরু, পাশাপাশি সদর দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।”

এ সময় পুরো বাজার এলাকায় নেতাকর্মীরা ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কার পরিকল্পনার বার্তা পৌঁছে দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজনীতিতে এসে ভুল করেছেন কি? যা বললেন বাংলাদেশের সাবেক এই পেসার

#

বগুড়া–৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

#

শহীদদের স্বপ্ন পূরণে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

#

চূড়ান্ত বিজয় ছাড়া রাজপথ ছাড়বেন না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

সারাদেশে শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় ২২শ কোটি টাকা

#

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

#

মাজারে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

#

হত্যার পরে লাশে আগুন অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে

#

সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের লাশ উদ্ধার

#

নরেন্দ্র মোদির দেয়া সোনার মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

Link copied