কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান
১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান
বিশেষ প্রতিনিধিঃ
ফ্রিলান্সিং কোর্স শেষ করে নিজেকে সফলতার প্রান্তে নিয়ে আসায় কুমিল্লায় এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগে ২শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২ মার্চ) কুমিল্লা টমছমব্রিজের হোটেল ওয়াসিস রেস্টুরেন্ট এর অডিটরিয়ামে সারাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে ৭০ জন কে সম্মাননা ও প্রশিক্ষণ সম্পন্ন করায় ২০০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্টানে এক্সপার্ট আইটি পার্কের সিইও এবং মেন্টর মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামস আইটি জোনের সভাপতি ও শিক্ষা বিশেষজ্ঞ সামসুদ্দিন আহমেদ তালুকদার।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল খান কারিগরিও কমার্স কলেজের আইসিটি প্রভাষক ও রাস্ট্রপতি পদকপ্রাপ্ত
জাতীয় শেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার মো: নিজামুদ্দীন। ফাউন্ডার অফ আরিফ নোটস
এর সত্তাধিকারি আরিফুল ইসলাম, এস.কে মিডিয়ার প্রতিষ্ঠাতা
ও বৃহত্তর
কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী, রিফাত এম হক ফাউন্ডার
ইন্সট্রাকটরি ফাউন্ডার রিফাত এম হক,সহ
আরো অনেকে।