বাইরে থেকে শত্রু আসা লাগে না, দেশের ভেতরেও আছে: প্রধানমন্ত্রী

Megna Tv

১৪ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
প্রধানমন্ত্রী

বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শত্রু বাইরে থেকে আসা লাগে না, আমাদের দেশের ভেতরেও আছে। কারণ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যা আছে; এরা কখনো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না, বাধা দেবে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প-কর্মসূচির আওতায় নির্মিত ভবন ও জেমস সফটওয়্যারের উদ্বোধন করেন।

[৩] প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'অনেক রকম প্রতিবন্ধকতা আসবে, আমাদের শত্রু বাইরে থেকে আসা লাগে না, আমাদের দেশের ভেতরেও আছে। কারণ মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যা আছে এরা কখনো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না, বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করেই তো আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। কেউ আমাদের আটকাতে পারবে না। 'আজকে আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে; মুদ্রাস্ফীতি। এ ব্যাপারে সকলকে, মাঠে গেলে ব্যবস্থা নিতে হবে। সকলের উৎপাদন বাড়াতে হবে। কোনো অনাবাদি জমি থাকবে না,' যোগ করেন তিনি।

[৪] প্রধানমন্ত্রী বলেন, '৭৫ সাল থেকে ৯৬, আবার ২০০১ থেকে ২০০৮ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই ২৯টি বছর কিন্তু দেশ এগোতে পারেনি। এটা হলো বাস্তবতা। দেশ চলেছে, দেশ থেমে থাকে না। চলেছে ঠিকই কিন্তু যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ সে জায়গাটায় কিন্তু পৌঁছাতে পারেনি। আওয়ামী লীগ সরকারে আসার পরে; আমি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, জনগণের সেবক। যেটা আমার বাবা বলেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে যে, আমি জনগণের সেবক। আমি নিজেও মনে করি, আমি জনগণের একজন সেবক। ক্ষমতা আমার কাছে ভোগের জায়গা না। 'আমার জীবনমান যেভাবে ছিল আগাগোড়া আমি সেভাবেই আছি। বরং আরও ভালো অবস্থায় ছিলাম। এখন সরকারি সুযোগ-সুবিধা পাই, সেটা আলাদা কথা কিন্তু কখনো এ কথা চিন্তা করিনি যে, এই সুযোগ নিয়ে আমাকে আরও ভালো থাকতে হবে, আরও কিছু করতে হবে, সেই চিন্তা কিন্তু করিনি,' বলেন শেখ হাসিনা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

#

সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

#

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

সরকারের মতো পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

#

১০ কন্যার পর ছেলেসন্তান, নিজের মেয়েদের নাম বলতে পারলেন না বাবা!

#

সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

#

নতুন কারিকুলাম এখনও স্থগিত হয়নি: এনসিটিবি

#

৩১ আগস্টের মধ্যে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

#

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

Link copied