লুটের টাকায় টিভি-ফ্রিজ, প্রথম আলো, ডেইলি স্টারে হামলায় গ্রেফতারদের বিষয়ে যা বলছে পুলিশ

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
গত ১৮ই ডিসেম্বর রাতে ঢাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মব সৃষ্টি করে সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানাে এক বিবৃতিতে জানানাে হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত এই ব্যক্তিদের গ্রেফতার করেছে।

এছাড়া আরাে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানানাে হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে, ঘটনার তিনদিন পর ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তির নামে সােমবার মামলা করেছে প্রথম আলাে।

গত বৃহস্পতিবার গভীর রাতে হওয়া ওই হামলার ঘটনা ঘিরে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মহলের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।

নিন্দা জানিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার হামলার ঘটনাটিকে 'গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত' এবং 'বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত' বলে মন্তব্য করেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ঠিক কী ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied