কুমিল্লায় আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লায় আইডিইবি'র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)–এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। 
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে ইঞ্জিনিয়ার অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিবি) কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রকৌশল সংক্রান্ত সংগঠন ও প্রশাসনের কর্মকর্তাসহ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশগ্রহণ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ এবং গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের বর্ষসেরা সদস্য ও অবদানকারী প্রকৌশলীদের সম্মাননা প্রদান করা হয়। 
কুমিল্লা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ শাহ আলমসহ নেতৃবৃন্দরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৭৫ সালের পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে : শেখ হাসিনা

#

চাকরি জাতীয়করণের এক দফা দাবি আনসার সদস্যদের

#

গর্তের ভেতর থেকে মা বলে ডাকছিল শিশু সাজিদ

#

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ গ্রেপ্তার ১০

#

কুমিল্লায়  মাহে রমজানকে স্বাগত জানিয়ে মহানগরী জামায়াতের  মিছিল  সমাবেশ অনুষ্ঠিত

#

আওয়ামী সরকারের গড়া সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: জামায়াতের আমীর

#

চাঁদপুরে ঐতিহাসিক ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার ফেমাস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃ*ত্যুর দাবী স্বজনদের।

#

বিসিএস ক্যাডার নিয়োগ দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে

#

চুক্তি না করলে বন্ধ হতে পারে হজ এজেন্সির ইউজার আইডি

Link copied