ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু

Megna Tv

২৫ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লং মার্চ শুরু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লংমার্চ শুরু হয়। এতে ১০টি ট্রাকে করে ছাত্র-জনতা অংশ নিয়েছে।

এরপর বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় পথসভা করবে লংমার্চে অংশগ্রহণকারীরা। এরপর দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় জুমার নামাজ ও পথসভা করে বিকেল ৪টায় কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশ ও বিবিরবাজার সীমান্তের দিকে পদযাত্রা করবে তারা। সন্ধ্যা ৬টায় লংমার্চে অংশ নেওয়া ছাত্র-জনতা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।

লংমার্চে ছাত্র-জনতা ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘গোলামি না ইনকিলাব-ইনকিলাব ইনকিলাব’, ‘বন্যায় যখন মানুষ মরে-আবরার তোমায় মনে পড়ে’, ‘স্বর্ণা দাস মরলো কেন-খুনি মোদী জবাব দে’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লেগান দেন।

লংমার্চের শুরুতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

তিনি বলেন, গত ১৭ বছরে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছে। এই ফ্যাসিস্ট রাষ্ট্রের কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে কোনো ফ্যাসিস্ট নেই। আমরা অবিলম্বে আন্তর্জাতিক নদীতে ভারতের দেওয়া অবৈধ সব বাঁধ ভেঙে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমরা এই দাবিতে আকে লংমার্চ আহ্বান করেছি। ভারতের সব ধরনের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর কিছু লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী

#

জিয়া আমাকে বাড়ি-গাড়ি দিতে চেয়েছিলেন: প্রধানমন্ত্রী

#

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ

#

রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে : প্রধানমন্ত্রী

#

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

#

বাংলাদেশে ঈদ ২৮ নাকি ২৯ মে, লম্বা ছুটির সুযোগে বাধা পড়ছে?

#

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

#

হবিগঞ্জমুখী এনসিপি শীর্ষ নেতাদের এবার আটকানো হলো রশিদপুরে

#

এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

#

‘গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি’ লাইভে এসে যা বললেন তনি