সংসদে ইলিয়াস আলী হত্যার বিচার চাইলেন দুলু

Megna Tv

৩ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগৃহীত ছবি

জাতীয় সংসদে বিএনপি নেতা ইলিয়াস আলী হত্যার বিচার চেয়েছেন অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

এ সময় সংসদ সদস্য দুলু বলেন, আজকে প্রতিটি পত্রিকার লিড নিউজে ‘ইলিয়াস আলীর গুম নিয়ে বিস্ফোরক তথ্য’ উঠে এসেছে। 

এ সময় একটি জাতীয় দৈনিকের শিরোনাম তুলে ধরে তিনি বলেন, ‘ইলিয়াস আলীর গুম নিয়ে বিস্ফোরক তথ্য’, ‘বনানী থেকে তুলে নেওয়া হয় র‍্যাব-১ সদর দপ্তরে’, ‘লাশ ফেলা হয় ধলেশ্বরীতে’। আমি কথাটি এ জন্যই বলছি- যে অপরাধ হয়েছে তা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের কাজ। 

ইলিয়াস আলী আমার বন্ধু ছিল দাবি করে তিনি বলেন, তার সাথে আমার অনেক সৃতি জড়িত। এখানে আমরা যারা এমপি আছি, আমরা সবাই কিন্তু এক সাথেই পার্লামেন্টে থাকতাম। 

তিনি আরও বলেন, পত্রিকার মাধ্যমে আমরা যেটুকু জেনেছি- ২০১২ সালের ১৭ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়। এরপর তাকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। 

ইলিয়াস আলী বলেছেন, আমার প্রশ্নটি ঠিক সেই জায়গায়- যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস এখানে ফেল করবে। 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে অভিনেত্রী আখ্যা দিয়ে বিএনপি নেতা দুলু বলেন, শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন; তার নির্দেশ ছাড়া যে রকম ইলিয়াস আলী গুম হননি, ঠিক তেমনই তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। 

তিনি আরও বলেন, অথচ ২১ তারিখে তার স্ত্রী-শিশু সন্তান তার (শেখ হাসিনা) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাদেরকে সে আশ্বস্ত করেছে; যে ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাত নামলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি, জানান দিচ্ছে শীতের আগমন

#

কুমিল্লা দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল!

#

জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

#

অনুমোদন পেল আরও নতুন ৪ থানা

#

কেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করা উচিত

#

গুমের অভিযোগ: হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

#

উপদেষ্টাদের কেউই পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি সানাউল্লাহ

#

ভোটারকে বাধা দিলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি র‍্যাব ডিজির

#

চুক্তি না করলে বন্ধ হতে পারে হজ এজেন্সির ইউজার আইডি

#

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি চাপে পড়েছে, বলছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা

Link copied