প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

Megna Tv

৯ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

অবসর গ্রহণের আগে ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। 

ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ি অভিভাষণ’ দেবেন।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ রেফাত আহমেদ বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ডিগ্রি পেয়েছিলেন। পরবর্তীতে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসিতে।

সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করেছেন।

সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।

ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ড. সুফিয়া আহমেদের ছেলে। ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 

সৈয়দ রেফাত আহমেদের মা ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

আরও চার উপদেষ্টার শপথ, বঙ্গভবনে অতিথিরা

#

মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন বাংলাদেশি ক্বারি

#

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

#

শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

#

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি বিষয়ে রুশ দূতাবাসের বিবৃতি

#

অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা জনতার

#

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম বর্ষে পদার্পণে সেলিব্রেশন অনুষ্ঠান ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

#

কুমিল্লা মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ

Link copied