কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজে মরিচা ও ফাটল, ঝুঁকিতে পথচারীরা
৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
সংগৃহীত ছবি
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকার ফুটওভার ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটির বিভিন্ন স্থানে মরিচা ধরেছে এবং একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে।
প্রতিদিন এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, নারী-পুরুষসহ সাধারণ মানুষ মহাসড়ক পারাপার করেন। কিন্তু ব্রিজটির নাজুক অবস্থা পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এই ব্রিজ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ফুটওভার ব্রিজটির সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও কুমিল্লা সদর দক্ষিণ এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, একটি ব্যস্ততম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কার করা হলে যেমন পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, তেমনি সম্ভাব্য দুর্ঘটনা থেকেও রক্ষা পাবে সাধারণ মানুষ।