নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন

Megna Tv

২৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কোয়লহাট সরকারি কবরস্থানে তার দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।

জানা যায়, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত গভীর নলকূপের বোরিংয়ের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। তার চিৎকার শুনে মা ও স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা টানা দুই দিন নিঃস্ফূর্ত প্রচেষ্টার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গর্ত থেকে সাজিদকে উদ্ধার করেন। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। পুরো তানোর উপজেলায় নেমে এসেছে শোকের আবহ।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাকিবকে ছোট করা মানে দেশকে ছোট করা’

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

খাবারের পরে এলাচ খেলে কী হয়?

#

হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

#

রোজা কবে শুরু, জানতে বৈঠকে বসেছে চাঁদ দেখা কমিটি

#

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ

#

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান, উৎপত্তিস্থল কোথায়?

#

শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক সাতজন

#

রাজধানী ঢাকাকে বদলে দিতে বহুমুখী পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

#

২১ আগস্টের নৃশংস ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার করছে- রিজভী

Link copied