জয়, পুতুল ও ববির অ্যাকাউন্ট জব্দ

Megna Tv

১৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
প্রতীকী ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়া, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সিআরআই–ইয়াং বাংলা প্রজেক্টের অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।

MegnaTv 24

ব্যাংকগুলোকে প্রথম ধাপে আগামী ৩০ দিনের জন্য ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে সোমবার (৩০ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে বিএফআইইউ। একইসঙ্গে, এসব অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের দলীয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন ও জনমত গঠনে ২০১০ সালে দৃশ্যমান হয় সিআরআই। সজীব ওয়াজেদ জয় সিআরআইয়ের চেয়ারম্যান এবং পুতুল ভাইস চেয়ারম্যান। এছাড়া, রেহানাপুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং নসরুল হামিদ বিপু সিআরআইয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য।

সিআরআইর তত্ত্বাবধানে ২০১৪ সালে ‘ইয়াং বাংলা’ নামে অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কয়েক বছর ধরে যুব উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে চালু করা হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এছাড়া, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘জয় বাংলা কনসার্ট’ হয়ে আসছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied