কোরআন অবমাননার প্রতিবাদে ভিক্টোরিয়া কলেজে ৭০০ কোরআন বিতরণ

Megna Tv

১৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
কুমিল্লায় কোরআন বিতরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাতশো কোরআন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাসান আহমেদ। বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিন আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোরআন অবমাননা করা হয়েছে। কোরআন অবমাননার প্রতিবাদে আজ আমরা ভিক্টোরিয়া কলেজে অর্থসহ কোরআন বিতরণ করেছি। 

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলে বিগত ১৭ বছর আপনাদের কাছে আসতে পারি নাই। কেন পারি নাই সেটা আপনারা অবগত আছেন। আমিও এই কলেজের সমাজকর্ম  বিভাগের শিক্ষার্থী ছিলাম। আমি দেখেছি শিক্ষার্থীদের ছাত্রলীগ জোড় করে মিছিল মিটিং এ নিয়ে যেতো। নজরুল হলে যারা নামাজ পড়তো, পাঞ্জাবি টুপি পড়তো তাদের শিবির সন্দেহে মারধর করতো। তাদের বেড, আসবাবপত্র, বই  হল থেকে ফেলে দিতো এবং পুড়িয়ে দিতো।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ছাত্রশিবির সভাপতি মো. মনির হোসেন, সেক্রেটারি বিল্লাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

#

বিএনপির নামে কেউ অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করুন : তারেক জিয়া

#

আন্দোলনকারী আনসারদের সম্পর্কে কি তথ্য দিলেন,ডিজি

#

কোরআন অবমাননার প্রতিবাদে ভিক্টোরিয়া কলেজে ৭০০ কোরআন বিতরণ

#

ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে ৫৪ মামলা, বিদ্যমান আইনে কি বিচার সম্ভব

#

নতুন করে আরো ৬ জেলায় ফুয়েল পাস চালু

#

ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে

#

ডিবির হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক ,গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

#

বিশ্ব মানবাধিকার কমিশন দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

সব সিটি করপোরেশনের মেয়রকে অপসরণ করে প্রশাসক নিয়োগ

Link copied