পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

Megna Tv

১৬ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
আহত পুলিশ সদস্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ৩ পুলিশসহ চারজন আহত হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজিম উদ্দিন, মো. জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক ও গাড়িচালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ‘বুধবার বিকেলে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন ও জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের হাজী আবুল হাশেম ডিলারের ছেলে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কাজী এমদাদকে আটক করে। এ সময় আসামির বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে চন্দ্রপুর এলাকায় পৌঁছে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় ৩ পুলিশসহ চারজন আহত হয়েছে। পরে পুলিশের অপর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছিনতাইকৃত আসামিসহ হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা সঠিক। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিক্ষার্থীর পা ভেঙ্গে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী

#

বাড়তে পারে ঈদের ছুটি, প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে

#

কুমিল্লায় ভয়ংকর রূপে গোমতী নদী; ২লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

#

একাধিক মামলায় আনিসুল, সালমান, পলক ও মানিক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

#

রাঙ্গামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফের কর্মীসহ নিহত ২

#

হাদিকে গুলির ঘটনায় গ্রেপ্তার ২ জনের পরিচয় জানালো ডিএমপি

#

খাগড়াছড়িতে ক্ষেতের পোকা দমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং পদ্ধতি

#

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা; ঘাতক র‌্যাবের হাতে আটক

#

মুরাদনগরে জাতীয় শোক দিবস কে সামনে রেখে আ.লীগের যৌথ বর্ধিত সভা

#

রাঙ্গামাটিতে পানিবন্দি ১০ হাজার পরিবার

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied