কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে আমরা সক্ষম: স্বরাষ্ট্র উপদেষ্টা

Megna Tv

১১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তাদের সেই চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। পাহাড়ের সাধারণ জনগণের সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে। যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। পার্শ্ববর্তী একটি দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে আমাদের প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাঁড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটিসহ সবার সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে আমরা সক্ষম হয়েছি।’

খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে।

বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শাপলা চত্বরে ‘গণহত্যা’: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

জামায়াত এমপির প্রশ্ন, আসন পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন?

#

২৫ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

তাসকিনকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

#

কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী গড়তে চাই- সূচনা

#

কুমিল্লা মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ

#

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ

#

ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর

#

কালবৈশাখীর হুঁশিয়ারি: ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied