আওয়ামী লীগ নেত্রী দুই দিনের রিমান্ডে

Megna Tv

১২ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী।

উপসচিবের স্বাক্ষর জালিয়াতি ঘটনায় দায়েরকৃত প্রতারণার মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রশিদুল আলম রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ওই মামলায় গত অক্টোবর সকালে ধানমন্ডি থানা পুলিশ রাজধানীর বনশ্রীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাদী কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী মিনহাজুর রহমান। অপর দিকে নিশাত একই নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান বলেন, মামলার অভিযোগ গুরুতর। সরকারি কর্মকর্তার স্বাক্ষর আগের স্মারক নম্বর দেখিয়ে প্রতারণা করেন তিনি। তাই প্রতারক চক্রের বিষয়ে ব্যবস্থা নিতে মামলার তদন্ত কর্মকর্তা আসামির (নিশাত) দিনের রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট সাইদুর রহমান মানিক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিশাত খান ২০২০ সালের জুলাই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় (উন্নয়ন অধিশাখা) উপসচিব এস.এম নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রবাসী মিনহাজুর রহমানের অনুপস্থিতিতে অন্যকে হাজির করে ধানমণ্ডির একটি ফ্লাটের ভূয়া হেবা দলিলের কাগজপত্র সম্পন্ন করেন। পরবতীতে তথ্য গোপন করে ওই নেত্রী তার নিজের নামে ফ্লাটের নামজারী করে ভাড়াটিয়াকে বের করে দিয়ে বাসা দখলে নেন। তবে ওই প্রবাসী দেশে ফিরে ফ্লাটের ভূমি কর দিতে গিয়ে বিষয়টি জানতে পেরে জালিয়াতির বিষয়ে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণাললের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এতে তদন্তে স্বাক্ষর জালিয়াতি প্রতারণার অভিযোগটি প্রমাণিত হয়। পরে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর একই বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হুসাইন স্বাক্ষরিত এক পত্রে প্রতারণার মাধ্যমে করা নিশাত খানের নামজারী বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি) ধানমন্ডি সার্কেলকে নির্দেশ দেয়া হয়। ঘটনায় চলতি বছরের ১৮ সেপ্টেম্বর প্রবাসী মিনহাজুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ নেত্রী নিশাত আহমেদ খানসহ তার সহযোগীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার বাদী মিনহাজুর রহমান বলেন, এর আগেও গত বছরের নারায়নগঞ্জের রুপগঞ্জ থানায় সাড়ে ৩০ শতাংশ জমির ভূয়া হেবা দলিলের মামলায় নিশাত আহমেদ গ্রেফতার হয়ে গত বছরের ১৭ জুলাই কারাগারে যান। তিনি বলেন, নিশাত খানের বিরুদ্ধে প্রতারণা, কাবিন জন্ম নিবন্ধন জালিয়াতি, চুরি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা, চাপাইনবাবগঞ্জ নীলফামারি জেলায় বর্তমানে ১১টি মামলা চলমান আছে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, নিশাতের গ্রেফতারের বিষয়টি সাংগঠনিকভাবে এখনো আলোচনায় আসেনি। গণমাধ্যমের মাধ্যমে তা জেনেছি। সে (নিশাত) যদি বিচারে দোষী প্রমাণিত হয় তাহলে জেলা কমিটি দলের গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন বৈঠকে বসছে আজ

#

সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু

#

লাকসাম মনোহরগঞ্জ গ্যাস সিলিন্ডার এখন সোনার হরিণ

#

ইহরামের কাপড় পরে পালাচ্ছিলেন আওয়ামী লীগের ২ নেতা

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

কুমিল্লায় আন্ত:জেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

মসজিদের পিলার খুঁড়তে গিয়ে ২ কোটি টাকার কষ্ঠিপাথর উদ্ধার

#

পরবর্তী সরকারের জন্য সাত দফা ‘পরিবেশ এজেন্ডা’ দিলেন রিজওয়ানা হাসান

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied