মুরাদনগরে জাতীয় শোক দিবস কে সামনে রেখে আ.লীগের যৌথ বর্ধিত সভা

Megna Tv

৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#

কুমিল্লার মুরাদনগরে (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কে সামনে রেখে যৌথ বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার সকাল ১১টায় মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই'র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

মুরাদনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু ও হুমায়ুন কবির এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার ও ভিপি জহিরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক আক্তার হোসেন, উপদেষ্টা আবুল হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, ভিপি জাকির হোসেন, শিমুল বিল্লাল, আবুল বাশার খাঁন, সুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম।

মুরাদনগর সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ ছফিউল্লাহ ভূইয়া, শ্রীকাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, ধামঘর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসেম, চাপিতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি কাইয়ুম ভূইয়া, বাঙ্গরা বাজার যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বেলাল, মৎসজীবি লীগের কেন্দ্রীয় সদস্য রাজিব মুন্সি, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, ইউপি সদস্য শাহ আলম। এ সময় চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা আল কবির,।

মুরাদনগর উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ ফয়েজ উল্যাহ, স্বপন পোদ্দার, কৃষি ও সমবায় সম্পাদক আবদুর রহিম সরকার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক এড. আসমা বেগম রত্না, সহ-দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল, সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ ওয়ালীউর রহমান মোল্লা সহ উপজেলার ২২টি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied