সাংবাদিক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শেখ হাসিনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মেহেদী হাসানের খালা রিজিয়া বেগম এই আবেদন করেন।

একই ঘটনাকে কেন্দ্র করে থানায় কোনও মামলা হয়েছে কি না, এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

মামলায় অভিযুক্তরা হলেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, নুরুল মজিদ মাহমুদ হুমায়ন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদসহ প্রমুখ।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর কাজলার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান নিহত হন।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার আসামির মৃত্যু

#

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা

#

সিএমএইচ হাসপাতালে এখনও ২৬৪ শিক্ষার্থী চিকিৎসাধীন

#

কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান

#

মাহফুজ আলমকে আন্দোলনের ‘নেপথ্য কারিগর’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

#

তিন ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনে যাত্রী পারাপার শুরু

#

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

#

এনবিআর চেয়ারম্যানসহ ১০ সচিবের চুক্তি বাতিল

#

১৪ মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

Link copied