এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

Megna Tv

১০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পুরাতন ছবি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থীদের হত্যা, নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজ, পাংশা সরকারি কলেজ ও গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার রাজবাড়ী সরকারি কলেজ, পাংশা সরকারি কলেজের অফিসিয়াল প্যাডে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় না বসার ঘোষণা দিয়ে বিবৃতি দেন। শিক্ষার্থীদের দেওয়া বিবৃতি প্রকাশ করলে মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্বাক্ষরবিহীন বিবৃতিতে তারা বলেন, ‘আমরা রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য সাধারণ মানুষদের মুক্তি না দেওয়া হবে, অন্যায়ভাবে নির্বিচারে গুলি চালিয়ে শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যার বিচার না করা হবে, ততদিন পর্যন্ত রাজবাড়ী সরকারি কলেজের কোনো এইচএসসি পরীক্ষার্থী ঢাকা বিভাগের চলমান পরীক্ষায় অংশগ্রহণ করব না।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied