মেধাবী ও যুব সমাজকে ধ্বংস করছে মাদক: এমদাদুল হক মামুন

Megna Tv

১২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

“মাদককে না বলো, জীবনকে হ্যাঁ বলো”- এমন মানবিক ও সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে কুমিল্লার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিল্পকাহনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত চলে উৎসবমুখর এ আয়োজন। এলাকাবাসী ও তরুণ সমাজের উপচে পড়া অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।


সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, জামায়াত মনোনীত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পকাহনের সাধারণ সম্পাদক ও অভিনেতা নাসির আহমেদ
এছাড়া উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, অভিনেতা শফিক খান দিলু, মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সি, ব্যবসায়ী আজাদ কামাল,
তালহা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউনুস মিয়া, মাওলানা মুফতি ইসরাফিল, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক আবদুল করিম, কোতোয়ালি থানা যুবদল নেতা মাসুম বিল্লাহসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমদাদুল হক মামুন বলেন, “গত ৫৫ বছরে দেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে দুর্নীতি ও অনিয়ম সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রভাবে যুব সমাজ ভুল পথে পা বাড়িয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ মদ, জুয়া, হাউজি, লটারি ও সব ধরনের অনৈতিক কাজ নিষিদ্ধ করেছেন। মানুষকে আল্লাহ উচ্চ মর্যাদায় সৃষ্টি করেছেন তাই তার পক্ষে খারাপ কাজে লিপ্ত হওয়া শোভা পায় না।”
তিনি কুমিল্লায় মাদকাসক্ত হয়ে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরে বলেন, “মাদক শুধু সাধারণ যুব সমাজ নয়, আমাদের মেধাবী সন্তানদেরও ধ্বংস করছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে মাদক রোধে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সমাজ গঠনের পথে সবচেয়ে বড় বাধা এখন মাদক। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।”


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied