নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

Megna Tv

৫ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬


#
নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটছেন অতিথিরা

মোঃ সাইফুল ইসলাম ।।

নগদহাট বাংলাদেশ লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে প্রযুক্তি ও ই-কমার্সে নিয়ে আসছে এক নতুন দিগন্ত। ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা তার বক্তব্যে বলেন, "আগামীর প্রজন্ম তথ্যপ্রযুক্তি বান্ধব, তাই আমরা তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। এর মাধ্যমে শুধু কর্মসংস্থানই সৃষ্টি হবে না, বরং দেশের মানুষ ঘরে বসে সহজেই অথেন্টিক পণ্য অর্ডার করতে পারবে। আমাদের লক্ষ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে সবার জন্য একটি নিরাপদ সুবিধাজনক -কমার্স অভিজ্ঞতা নিশ্চিত করা।"

গত সেপ্টেম্বর ২০২৪, শনিবার, কম্পানীর নিজস্ব অডিটরিয়ামে ৬ষ্ঠ বর্ষে পদার্পনে দেশের বিভিন্ন জেলা থেকে নগদহাটের গ্রাহক, এফিলিয়েট মার্কেটার, রিসেল পার্টনার, ডিসকাউন্ট পার্টনারসহ কোম্পানির শুভানুধ্যায়ীদের অংশ গ্রহনে কোম্পানীর ভাইস চেয়ারম্যান সুজিত কুমার সাহার সভাপতিত্বে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, প্রমিস গ্রুপের অধীনে কিছু কোম্পানি ইতিমধ্যেই সফলভাবে পরিচালিত হচ্ছে, এবং কিছু নতুন কোম্পানি শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। ইতিমধ্যে চলমান কোম্পানিগুলোর মধ্যে পাইকারি হাট রয়েছে, যা পাইকারি ব্যবসার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম। জাপানের বিখ্যাত ব্র্যান্ড বার্নিক, যা হাই কোয়ালিটি লাগেজ, স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ এবং ট্রাভেল ব্যাগ সহ ট্রাভেল এক্সেসরিজ নিয়ে কাজ করবে।



এছাড়া, প্রমিস হোল্ডিং লিমিটেড আবাসন খাতে এবং মেগাস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স পণ্যে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রমিস গ্রুপের অধীনে এসব প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য অবদান রাখার প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান প্রমিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত উপদেষ্টা প্রণয় কান্তি বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক কারিমুল মাওলা শামীম, পরিচালক প্রশাসন মাহতাব ফারাহী ফারাহী, ন্যাশনাল সেলস ম্যানেজার হামিদুল হক, ম্যানেজার পরিচালক সেলিম হোসেন ওহিদুল ইসলাম শিপন এবং হেড অফ পাইকারি হাট গিয়াস উদ্দিন জুয়েল।

 নগদহাট সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন

অনুষ্ঠানটি প্রযুক্তি -কমার্সের প্রতি নগদহাটের প্রতিশ্রুতি তুলে ধরেছে, যা কোম্পানিকে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে দেশের অগ্রগামী প্রতিষ্ঠানের একটি হিসেবে গড়ে তুলেছে। অনুষ্ঠানে কোম্পানির বর্তমান সাফল্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি ভিডিও উপস্থাপন করা হয়। উপব্যবস্থাপনা পরিচালক কারিমুল মাওলা শামীম স্মৃতিচারণ করে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন, যেখানে নগদহাটের অগ্রগতি অর্জনগুলো তুলে ধরা হয়। ব্যবসায়িক পরিকল্পনা ডিজিটাল -কমার্সের প্রসারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গেস্ট স্পিকার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিমকোর্ট মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল।


নগদহাট পাইকারীর হাট সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

বক্তারা ডিজিটাল ব্যবসার প্রসার নগদহাটের ভবিষ্যৎ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে নগদহাট -কমার্স খাতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা কোম্পানির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, আগামীতে নগদহাটকে আরও প্রসারিত করার জন্য তারা পাশে থাকবেন।

অনুষ্ঠানের শেষ অংশে নগদহাটের ৬ষ্ঠ বর্ষপূর্তির স্মরণে একটি কেক কাটা হয় এবং সকলের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে। নগদহাটের লক্ষ্য, দেশজুড়ে প্রযুক্তি নির্ভর সেবা -কমার্সের প্রসারে আরও উল্লেখযোগ্য অবদান রাখা এবং আরও বেশি কর্মসংস্থান উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখা। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বেশি ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবার দিকে মনোনিবেশ করবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজধানীতে চাঁদার টাকা নিতে এসে চক্রের সদস্য গ্রেফতার, থানায় মামলা, জড়িতদের খুঁজছে পুলিশ

#

কুমিল্লা আদালত পূর্ব গেইটে এডভোকেট মোহাম্মদ জাফর আলীর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

সবাই সহযোগিতা করলে ৩৬৫ দিনই নিরাপদে থাকবে দেশের মানুষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

#

বাইরে থেকে শত্রু আসা লাগে না, দেশের ভেতরেও আছে: প্রধানমন্ত্রী

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

#

ফেনী-কুমিল্লাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

#

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

#

ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর

#

সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা

Link copied