বিএনপি সরকার গঠন হলে দেশে টেকসই উন্নয়ন করা হবে - মোঃআবুল কালাম

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো.আবুল কালাম বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গত ১৭বছর সারা দেশের সকল নেতাকর্মীরা হত্যা, গুম, খুন, হামলা মামলাসহ বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছে। ৭বছর জেল খেটেছেন। মহান আল্লাহ সে বিচার করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি বালুর মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্নভাবে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বিদেশে অবস্থান করে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ রেখেছেন।

 
তিনি আরও বলেন- আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি,তাহলে দখল,মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত মডেল উপজেলায় পরিণত করতে বদ্ধ পরিকর। অতীতের উন্নয়ন গুলো ছিলো লোক দেখানো।ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা পরিকল্পিত ও টেকসই উন্নয়ন করা হবে। পরে তিনি ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয় করার জন্য কাজ করতে অনুরোধ জানান।

প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, উপজেলা বিএনপি নেতা ও কমান্ডার আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, অধ্যাপক আলী মর্তুজা,কাজী আবুল বাশার, মোহাম্মদ আলী চেয়ারম্যান,এস এম মুনসুর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, গিয়াস উদ্দিন সৈকত, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, বিপুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপুলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম নওশাদ।
 
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied