অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্সের বিপক্ষে নাটকীয় জয় বাংলাদেশ এইচপির

Megna Tv

১৫ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
নাটকীয় জয়

টি এন্ড টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার পেশাদার ফ্রাঞ্চাইজি পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। পার্থ স্কোরচার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির তাণ্ডবে ৩ বল আর সমান উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৯ রান করে পার্থ স্কর্চার্স। ফিফটি হাঁকান ওপেনার তেগ উইলি। আবু হায়দার রনির বলে রাকিবুল হাসানের হাতে ক্যাচ হওয়ার আগে ৫৬ বলে ৫৬ রান করেন তিনি।

বেক্সাটার হল্ট করেন ২৬ বলে ৩৪ রান। তাকে বোল্ড করেন রিপন মণ্ডল। শেষ দিকে ১৩ বলে ১৭ রান করে পার্থ স্কর্চার্সের স্কোর ১২৯ রানে পৌঁছে দেন কিটন ক্রিটশেল। ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও রাকিবুল হাসান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের (৫ বলে ১) উইকেট হারায় বাংলাদেশ। ৯ বল খেললেও কোনো রান করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ৫ বলে ২ রান করে উইকেট বিলিয়ে দেন আরিফুল ইসলাম। অর্থাৎ ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।এরপর দলের হাল ধরেন ওপেনার জিশান আলম ও অধিনায়ক আকবর আলী। ২৬ বলে ২৬ রানের মাথায় অপ্রত্যাশিত রানআউটের শিকার হন জিশান। আকবর আলী ফেরেন ৩৩ বলে ৩৫ রান করে। ১৭ বলে ১৬ রান করে দলকে সামনে এগিয়ে দেন শামীম হোসেন।এরপর জাদুকরী ব্যাটিং করে দল জেতানোয় বড় অবদান রাখেন মাহফুজুর রহমান। ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। দুই বাউন্ডারির সঙ্গে হাঁকান দুটি ছক্কা। এতে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied