পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, হতাশ বাংলাদেশি ক্রিকেটাররা

Megna Tv

১৬ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
হতাশ বাংলাদেশি ক্রিকেটাররা

বাংলাদেশে গত কয়েকদিন রাজনৈতিক অস্থিরতা ছিল। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল চাইলে আগেভাগে তাদের দেশে পা রাখতে পারে।

বাংলাদেশও সেই প্রস্তাব লুফে নেয়। নির্ধারিত সময়ের চারদিন আগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখেন শান্ত-তাসকিনরা। বর্তমানে তারা অবস্থান করছেন লাহোরে।

আগেভাগে পাকিস্তান যাওয়াতে প্রস্তুতিটা ভালোই হচ্ছে বাংলাদেশের। কিন্তু অস্বস্তি দেখা দিয়েছে অন্য এক কারণে। পাকিস্তানে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ইন্টারনেটের ধীরগতির গতির কারণে দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সফরকারী দলের ক্রিকেটাররা। সেজন্য তারা নাকি টিম ম্যানেজম্যান্টের কাছে অভিযোগও জানিয়েছেন।যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে ধীরগতির ইন্টারনেটের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ধারণা করা হচ্ছে, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতেই পাকিস্তানে সীমিত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। যদিও ঠিক কী কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে, পাকিস্তানের গণমাধ্যমে তার পরিষ্কার ব্যাখ্যা দেখা যাচ্ছে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied