রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Megna Tv

২৫ দিন আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬


#
সংগ্রহ

রাজধানীর খিলক্ষেত এলাকার লা মেরিডিয়ান হোটেলের অপরপাশে রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান।

বিমানবন্দর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়েছিলেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই আব্দুর রাজ্জাক আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আশপাশের লোকজনের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

#

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

Link copied