কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

Megna Tv

১৮ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন বিজিবি। 


বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১১ জুলাই (রোবাবার) রাত ২টায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীন মথুরাপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। 


বিজিবি জানায়, অভিযানকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা দেখতে পায় বিজিবি সদস্যরা।পরে সেখান থেকে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।


তবে এ ঘটনায় মাদক বহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দ গাঁজা পরবর্তী সময়ে প্রচলিত বিধি অনুযায়ী ধ্বংস করা হবে।


বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied