হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

Megna Tv

২০ দিন আগে শনিবার, আগস্ট ১, ২০২৬


#
সংগ্রহ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দি‌কে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন চারগাঁও হাফিজপুর রাস্তার মাথায় ঢাকা–সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া (২২) বাহুবল থানার বানিয়েগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজু মিয়া অটোরিকশা নিয়ে হাফিজপুর এলাকা থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক সাজু মিয়ার মৃত্যু হয়।খবর পেয়ে শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানা পুলিশ ও ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নি‌য়ে আ‌সা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

#

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

Link copied