দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশ সদস্যকে কান ধরিয়ে দাঁড় করালো জনতা, ভিডিও ভাইরাল

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
দায়িত্বে অবহেলার অভিযোগ পুলিশ সদস্যকে কান ধরিয়ে দাঁড় করালো জনতা, ভিডিও ভাইরাল

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে এক পুলিশ সদস্যকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে জনতা। রোববার (২৫ জানুয়ারি) রাতে এমন একটি ভিডিও ও একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।ঘটনায় জড়িত পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানায় এসআই পদে কর্মরত। ভাইরাল হওয়া ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘এটা বেলপুকুর থানার পুলিশ। কান ধরে দাঁড়িয়েছে, জনগণের কাছে কট।’এর আগে একই দিন বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম মারা যান। এছাড়া একজন নারী ও আরেকজন পুরুষ মারা গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়ে রামেক হাসপাতালে ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভাইরাল হওয়া সেই সময়ের একটি ভিডিওতে দেখা যায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলছেন, পুঠিয়ার দিক থেকে আসা রাজকীয় পরিবহনের একটি বাস সরাসরি অটোরিকশায় ধাক্কা দিয়েছে। আমার বন্ধু শান্ত ঘটনাস্থলেই মারা গেছে। এখানে যে পুলিশ সদস্যরা ছিলেন, তারা কোন থানার অন্তর্গত তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমরা চাই দ্রুত বাসের চালককে আটক করে আইনের আওতায় আনা হোক।
 
ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয়রা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। রাতের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে এক পুলিশ সদস্যকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দেখান। পরে পুলিশ সদস্যকে সেনাবাহিনীর সদস্যরা এসে উদ্ধার করেন।
 
বিষয়টি নিয়ে বেলপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

#

ফের দেওয়া ট্রাম্পের হুমকি কি ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি?

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

শিক্ষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার, চাওয়া হবে ৩৫ দিনের রিমান্ড

#

নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

#

কুমিল্লাস্থ বাঙ্গড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদ কমিটি গঠন

#

বন্যার পানি বের করতে খোলা হয়েছে মুছাপুর রেগুলেটরের ২৩ গেট

#

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫

#

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

#

মেয়র জায়েদা খাতুনের অভিষেক আজ

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied