২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ২

Megna Tv

২৪ দিন আগে শনিবার, আগস্ট ১, ২০২৬


#
সংগ্রহ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন (ফুটবল প্রতীক) এবং বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন (ধানের শীষ)-এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শনিবার দুপুরে ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জালাল সরকারের ছেলে নজরুল সরকার (৬৫) এবং রিজন (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়  সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।




শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের অনুসারীরা মুন্সীকান্দি এলাকায় ভোটের প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষ ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আওলাদ হোসেনের পক্ষের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

#

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

Link copied