৫ দিনের রিমান্ডে ইসির সাবেক সচিব জাহাংগীর

Megna Tv

২ দিন আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬


#
মো. জাহাংগীর আলম

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে রাজধারীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো বেলাল হোসেনের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, জাহাংগীর আলমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে সাবেক এ সচিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

#

আদালতের নির্দেশ অমান্য করায় ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন বিচারক

#

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

#

জামায়াতের সেই এমপিকে বহিষ্কারের দাবিতে উত্তাল শ্যামনগর

#

টিউশিনির টাকা চাওয়ায় ভৈরবে শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত

#

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

বেনজীরের সহযোগী নিলয়কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

#

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

Link copied