মেয়র জায়েদা খাতুনের অভিষেক আজ

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মেয়র হিসেবে শপথ নিবেন জায়েদা খাতুন ।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রথম নারী মেয়র হিসেবে আজ সকাল ১০টার দিকে শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন জায়েদা খাতুন। উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। ছাড়া নগর ভবনে তাকে বরণে প্রস্তুত সিটির কর্মকর্তা-কর্মচারীরা।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ।

এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। রোববার দুপুরে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। সময় সচিব আব্দুল হান্নান, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল দুই লাখ ৩৮ হাজার ৯৩৪টি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জিয়াউর রহমানের আদর্শে শিক্ষার্থী বান্ধব রাজনীতির আহ্বান- নাজমুল ইসলাম জিকু

#

যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

#

বিএনপি ‘হাইজ্যাক’ হয়ে গেছে : হাসনাত

#

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীর অস্ত্র মহড়ার ভিডিও ভাইরাল

#

আসামিকে কন‍্যার মা-বাপের হাতে ছেড়ে দেন: শাহনাজ খুশি

#

শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ

#

রাঙ্গুনিয়ায় ১০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

#

কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

#

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের হামলা পূর্বপরিকল্পিত, সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা

#

নগরীতে জিবির নামে চাঁদাবাজি অপ প্রচারের নিন্ধা জানিয়েছে চালকরাই

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied