বন্যা কবলিত এলাকায় ভোগান্তির সাথে বেড়েছে রোগবালাই
৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Megna TV 24
ধীরগতিতে নামছে বন্যার পানি। এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ। উল্টো নানা রোগবালাই ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা।
লক্ষ্মীপুরে নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনও কোমর পানি। তলিয়ে আছে ঘরবাড়ি-সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকা এখনও বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে। ডুবে রয়েছে ফসলের ক্ষেত-সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে, সেখানকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন।