১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীরূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন ১২ ঘণ্টাতেও নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই প্রথম দিকে সাত ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনসহ ও সিদ্দিক বাজার টিটিএলসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করলেও পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, আগুনের শিখায় লাল হয়ে আছে গাজী টায়ার ফ্যাক্টরির অভ্যন্তর। ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি এখনো।


#NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied