একে তো ভুয়া সাংবাদিক, সেনা সেজে চাঁদাবাজির সময় যৌথবাহিনীর হাতে ধরা

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত গ্রেপ্তার মো. আরিফ শেখ।

কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ফরিদপুরে সেনাবাহিনী ও সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে শহরের গোয়ালচামট এলাকার কিষাণহাটে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয় তাকে।

আটককৃত ব্যক্তির নাম মো. আরিফ শেখ (৩৯)। ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং কোতয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটকের পর মো. আরিফ শেখকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে বিশেষ আইনে প্রতারণামূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কিষাণহাট এলাকায় ওই ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক বলে দাবি করলেও পরবর্তীতে ভুয়া পরিচয়ে সাধারণ জনগণকে হয়রানি ও প্রতারণার বিষয়টি স্বীকার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে না থেকে নিজেদের সুবিধামতো কখনো সাংবাদিক, আবার কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় ব্যবহার করত। এসব ভুয়া পরিচয়ের আড়ালে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি চালিয়ে আসছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা মুরাদনগরে যুবককে পিটিয়ে হত্যা

#

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

#

১৪৭টি প্রতিমা নিয়ে এবার খুলনায় দেখা মিলবে দেবী দুর্গার

#

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের পর স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

#

কোটি টাকার রেসকিউ বোট পড়ে আছে অবহেলায়

#

ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে প্রাণ গেল ভাইবোনের

#

কুমিল্লায় নৌকার সমর্থকের পেটের ভুড়ি বের করে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক

#

হঠাৎ বন্ধ চাঁদপুর থেকে সরাসরি বরিশালগামী লঞ্চ, চরম ভোগান্তিতে যাত্রীরা

#

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

#

ফ্যানের সঙ্গে ঝুলছিল ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ, মেঝেতে ছেলের

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied