মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

Megna Tv

১ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজ কে ধ্বংস করে দেয়। অপরাধ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় রোধ করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে। মাদকের ভয়াল ছোবল থেকে কিশোর ও যুবক সমাজকে মুক্ত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আমার একটি সুষ্ঠ অবস্থান রয়েছে। নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় ওয়াদা করেছিলাম যে, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং যুদ্ধ চালিয়ে যাবো। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি। আমাদের সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে। আমাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কোন ছাড় না দেয়ার নীতি ঘোষণা করেছে। কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে বেশ কিছু সাহসী অভিযান পরিচালনা করেছে এবং মামলা দায়ের করেছে। তাদের এই সাহসী কার্যক্রমে আমি কুমিল্লা জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমাদের জেলার সাথে সীমান্ত রয়েছে। সীমান্তকে কাজে লাগিয়ে মাদক কারবারীরা চোরাচালানোর পথ বেছে নিয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলি দিয়ে ইয়াবা ও ফেনসিডিল সহ নানা প্রকার মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। একই সাথে চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার উপর দিয়ে গেছে। এটি আমাদের অর্থনীতির প্রধান পথ। অনেক সময় মাদক কারবারিরা একে মাদক প্রচারের অন্যতম রোড হিসেবে ব্যবহার করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের সরকার ও প্রশাসন এ অপরাধচক্র ভেঙ্গে দিতে দৃঢ় প্রতিজ্ঞা।

মন্ত্রী বলেন, কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না। মাদককে সমাজ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি কুমিল্লা জেলা পুলিশের পাশাপাশি বিএনপি'র সকল অঙ্গ সংগঠন, পেশাজীবী, গণমাধ্যম কর্মী, ছাত্র সমাজ, সুশীল সমাজ, সর্বস্তরের নাগরিকদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের চিহ্নিত করুন। তাদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন। মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে সহায়তা করুন।

জেলা পুলিশ আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালির সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ পিপিএম, জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ প্রমুখ।


এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied