নোয়াখালীতে জামায়াতের আমির গ্রেপ্তার

Megna Tv

৯ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির কাজী হানিফ গ্রেপ্তার।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

পুলিশ স্থানীয়রা জানান, অক্টোবর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দুই দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে নম্বর আসামি করে ৩১ জনের নামে মামলা হয়। চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied