খাগড়াছড়িতে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

Megna Tv

২ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
২ হাজার ৫৬০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করে খাগড়াছড়ি জেলা পুলিশ।

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করণের উদ্দেশে খাগড়াছড়িতে মজুত করা প্রায় ৬৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের ২ হাজার ৫৬০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে খাগড়াছড়ি সদরের পূর্ব শান্তিপুর সাধন মাস্টারের ভাড়া ঘর থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়। এসময় সিগারেট পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

আটকরা হলো, দীঘিনালার বোয়ালখালী থানা পাড়ার বাসিন্দা হরেন্দ্র লাল দেবের ছেলে সরন দেব (৪২) ও খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা ফুল মিয়ার ছেলে মো. রাজু (২৩)।

জানা গেছে, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে পানছড়ি উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাজারজাতকরণের উদ্দেশে আনা অবৈধ সিগারেটগুলো এনে মজুত করা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগাড়ছড়ির পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় খাগাড়ছড়ি জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের পূর্ব শান্তিপুর সাধন মাস্টারের বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি টিম।

এসময় সাধন মাস্টারের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ৯২৫ কার্টুন বেনসন অ্যান্ড হেজেজ, ১৯৭ কার্টুন অরিস, ৯২৮ কার্টুন স্ট্রবেবি ও ৫১০ কার্টুন মুন গ্রিন আপেল সিগারেট জব্দ করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিএিম প্রেস ব্রিফিংয়ে বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের মাসব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে রিমান্ড এনে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখবো। কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের সঙ্গে কোনো আপোষ নয়। জব্দ তালিকা মুলে চোরাই পথে নিয়ে আসা সিগারেটের মুল্য প্রায় ৬৫ লাখ টাকা বলেও জানান তিনি।

এ ঘটনায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশে আনা অবৈধ সিগারেট মজুত করার অপরাধে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

#

শনিবার কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর, এসএসএফের কড়া নিরাপত্তা

#

৮৮ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রাথমিক বিদ্যালয়ে

#

দুই দিনের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

ঢাকা ৯ আসনের জাকের পার্টির মফিজ উল্লাহ বাবলু মনোনয়নপত্র দাখিল

#

ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ

#

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, যা বললেন তথ্য উপদেষ্টা

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied