হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল

Megna Tv

২ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগ্রহ

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এক আদেশে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।এর আগে, মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পরস্পরের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসানের প্রার্থিতা বাতিল হলেও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।গত ১৪ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের করা ঋণখেলাপির একটি মামলায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন নাকচ করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে আদালতের আগের আদেশ অনুযায়ী তিনি ঋণখেলাপিই থাকছেন। এর আগে গত ৮ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর বিষয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশটি বাতিল করেন চেম্বার জজ আদালত। আইনজীবীরা সে সময়েই জানিয়েছিলেন, এই আদেশের ফলে ঋণখেলাপি হিসেবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় কুমিল্লা-৪ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied