কীভাবে দেশ বিক্রি হয়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ভারতের রেলপথ নিয়ে সমালোচনা হচ্ছে কেন, তা বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই। তাতে কি বিক্রি হয়ে গেছে তারা? এতে বরং যোগাযোগ সুবিধা বেড়েছে তাদের। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্যও বেড়েছে।

কীসের মাধ্যমে দেশ বিক্রি হয়—সেই প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারা বলুক বিক্রিটা কীসের মাপে হচ্ছে? মাপটা কীসের মাধ্যমে হচ্ছে?

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। সারাবিশ্বে একটিমাত্র মিত্র শক্তি ভারত, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে আমাদের স্বাধীন করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই কোনো দেশ যুদ্ধে সহযোগিতা করতে এলে তারা সেখানেই থেকে যায়। বিজয়ী হওয়ার পরও তারা দেশ ছাড়ে না। এ রকম অসংখ্য নজির আমরা দেখেছি। অথচ ভারত আমাদের মিত্র হিসেবে যুদ্ধ করেছে এবং জাতির পিতার আহ্বানে আবার তারা ফিরেও গেছে।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি। তাহলে বাংলাদেশ কীভাবে বিক্রি হয়। আমি বলব, যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারাই বরং দেশকে বিক্রি করতে চেয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার - কুমিল্লায় কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

#

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক

#

অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ

#

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ

#

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ, স্লোগানে মুখর চারপাশ

#

আবারও টেকনাফে ঢুকে পড়ছে রোহিঙ্গারা

#

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ

#

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল

#

‘একটা রাজনৈতিক দল তার কোনো ভুল-ত্রুটি নিয়ে আত্মোপলব্ধিও করছে না’

#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

Link copied