পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ডুবে গেছে রাঙামাটি পর্যটনশিল্পের আইকন ঝুলন্ত সেতু। শনিবার ( আগস্ট) রাতে রাঙামাটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। যার কারণে পাহাড়ি ঢল কাপ্তাই হ্রদে নামায় হ্রদের পানির উচ্চতা বেড়ে যায় ডুবতে শুরু করে ঝুলন্ত সেতুটি। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। লাগিয়ে দিয়েছে নোটিশ লাল পতাকা।

ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আবার অনেকেই এই নিষেধাজ্ঞা অমান্য করেই ঘুরে বেড়াচ্ছেন ডুবন্ত সেতুতে। ঝুলন্ত সেতুর এমন অবস্থা দেখে হতাশ পর্যটকরা। অন্যদিকে ক্ষতির আশঙ্কা হোটেল মোটেল ব্যবসায়ীদের। ঝুলন্ত সেতু ডুবে যাওয়া সমস্যার স্থায়ী সমাধান চান ট্যুরিস্ট বোট মালিক সমিতির নেতারা।

খুলনা থেকে আশা পর্যটক রাজেশ জানান, টেলিভিশনে দেখে ঝুলন্ত সেতু দেখতে এসেছি। এখন এসে দেখি সেটি পানির নিচে তলিয়ে যাচ্ছে। তাই ভয়ে সেতুতে উঠছি না। দূর থেকে দেখতে হচ্ছে। খুবই হতাশ হলাম।

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহসভাপতি রমজান আলী বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। এতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবো। আমরা দাবি জানাচ্ছি যাতে ঝুলন্ত সেতুটি - ফিট উপরে তুলা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক, আলক বিকাশ চাকমা আর নিরাপত্তার বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ এবং লাল পতাকা টানানো হয়েছে।

পাটাতনের ওপর পানি উঠেছে প্রায় থেকে ইঞ্চি। পনির চাপে অনেক স্থানেই খুলে গেছে পাটানতে কাঠ। তবে মেরামত কাজ করছেন কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির ধারন ক্ষমতা ১০৯ এমএসএল, কিন্তু ১০৫ এমএসএল হলেই ডুবে যায় এই সেতু। আর কাপ্তাই হ্রদে আজ রোববার সকাল পর্যন্ত ১০৫. এমএসএল পানি রয়েছে।

অন্যদিকে ডুবে যাওয়া সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। এতে দেশের বিভিন্ন স্থান হতে আগত পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

উল্লেখ্য রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটির অবস্থান। বাংলাদেশ পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে এই সেতুটি নির্মাণ করে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

#

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল।

#

গাজীপুরে মিনিবাস, পিকআপভ্যান ও রেললাইনে অগ্নিসংযোগ

#

হঠাৎ বন্ধ চাঁদপুর থেকে সরাসরি বরিশালগামী লঞ্চ, চরম ভোগান্তিতে যাত্রীরা

#

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

#

ভারতের সঙ্গে হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি

#

মিরপুরে স্টেডিয়ামের পাশে আগুন

#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধা কিলোমিটারের কাজ মাসের পর মাস, কুমিল্লা আমতলীতে নিত্য দুর্ভোগ

#

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইয়েমেনের

#

আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী!

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied