এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

Megna Tv

১ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগার থেকে এসকে সুরকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এসকে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা ও নির্ধারিত ফরম গ্রহণ করলেও আইন অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।

এ ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে গত বছরের ২৩ ডিসেম্বর এসকে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এসকে সুরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। পরবর্তীতে মামলায় অভিযোগপত্র দাখিলের পর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

মামলার বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আত্মহত্যা না হত্যা, বন্ধুর উদ্দেশে দেওয়া স্ট্যাটাস ঘিরে রহস্য

#

শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

#

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

#

কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হলো জাতীয় ভ্যাট দিবস।

#

বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে

#

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি চাপে পড়েছে, বলছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা

#

আগামীকাল বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

#

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

#

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন

Link copied