.পূর্বের কর্মস্থলে ফিরলেন অধ্যাপক ইউনূস

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর আবারও পূর্বের কর্মস্থলে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এদিন সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিনি সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে গ্রামীণ সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ব্যবসা উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ গত দেড় বছর দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন। দায়িত্ব পালন শেষে তিনি আবারও তার দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied