সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়ে বহিষ্কার ছাত্রলীগ নেতা

Megna Tv

২৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শরীফ হোসেন।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা শরীফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগ এক জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে শরীফকে বহিষ্কার করে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের লক্ষ্যে জেলা কমিটির কাছে লিখিত সুপারিশ জানিয়েছে উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক।

শরীফ উপজেলা ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্র জানায়, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ছাত্রলীগ নেতা শরীফ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেআল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিনলিখে তার (সাঈদীর) একটি ছবি শেয়ার করেন। নিয়ে উপজেলাব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি দলীয় নীতি আদর্শ পরিপন্থি বলেই শরীফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল বলেন, দলীয় নীতি আদর্শের পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকায় শরীফকে বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছি। ধরনের কার্যকলাপে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বহিস্কৃত ছাত্রলীগ নেতা শরীফ হোসেন জানান, আমি বলব না আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা অন্য কিছু। আমরা সবাই মুসলমান, আর একজন মুসলমান হিসেবে আমি শোক প্রকাশ করায় এতো বড় অপরাধী হয়ে গেলাম যে, আমাকে বহিষ্কার করেছে যাই হোক দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমি মেনে নিয়েছি।

 


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied